Logo

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

লকডাউন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আসছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদযাত্রায় শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আগামী ২৯ জুনকে ঈদুল আজহার দিন ধরে বুধবার (১৪ জুন ২০২৩) সকাল ৮টায় রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে এই টিকিট বিক্রি শুরু হয়।

তবে এবারই প্রথম অঞ্চলভেদে দুই শিফটে টিকিট বিক্রি করা হচ্ছে। একসঙ্গে সব টিকিটপ্রত্যাশীদের সার্ভারে চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদযাত্রায়ও আন্তঃনগর ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিক্রি হচ্ছে ২৪ জুনের টিকিট। এরপর ২৫ জুনের টিকিট পাওয়া যাবে ১৫ জুন; ২৬ জুনের টিকিট ১৬ জুন; ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি করা হবে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৯, ৩০ জুন ও ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬