Logo

সোনারবাংলা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

সোনার বাংলার ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারবাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর মধ্যে ক্যাশ ১০ শতাংশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (১৪ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৩ পয়সা। গেল বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ২ টাকা ০৫ পয়সা। ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৯৩ পয়সা।

আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬