Logo

ব্লকে ৩ কোম্পানির ৩৮ কোটি টাকা লেনদেন

ব্লক মার্কেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৬১ লাখ ৪০ হাজার ২২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৭৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের। কোম্পানিটি ৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আনোয়ার গ্যালভানাইজিং ৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ১৮ লাখ, স্যালভো কেমিক্যাল ১ কোটি ১৪ লাখ ও সোনালী পেপার ১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬