Logo

দর বৃদ্ধির শীর্ষে নাভানা ফার্মা

নাভানা ফার্মা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৩টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নাভানা ফার্মার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১০৮ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১৮ টাকা ২০। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা বা ৯.১৪ শতাংশ বড়েছে। এতে করে নাভানা ফার্মা শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো:এডিএন টেলিকম ৭.০৩ শতাংশ, ইয়াকিন পলিমার ৭.০২ শতাংশ, বঙ্গজ ৬.৯৭ শতাংশ, কে অ্যান্ড কিউয় ৬.৫১ শতাংশ, খুলনা প্রিন্টিংয় ৬.১৮ শতাংশ, জিকিউ বলপেন ৫.৬৪ শতাংশ, সি পার্ল হোটেল ৪.৮৯ শতাংশ, স্টাইল ক্র্যাফ্ট ৪.৫৩ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংক ৪.৩১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬