Logo

লেনদেনের শীর্ষে নাভানা ফার্মা

নাভানা ফার্মা
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে নাভানা ফার্মা। এদিন কোম্পানিটির ৪২ কোটি ২০ লাখ ৬১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রয়েছে সি পার্ল হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৭১ লাখ ৪০ লাখ টাকার। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটি ৩০ কোটি ৯ লাখ ৫৩হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, সোনালী লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, রূপালী লাইফ ইন্সুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার এবং ইনট্রাকো রিফিউলিং।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬