Logo

সূচকের পতনে লেনদেনে পড়ল ভাটা

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেনে পড়েছে ভাটা। আজ ডিএসইতে লেনদেন ৬০০ কোটির ঘরে নেমে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৬৬৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে গেল কর্মদিবস থেকে ৩১২ কোটি ৩০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৯১৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৯ পয়েন্ট কমেছে। মঙ্গলবার সিএসইতে ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬