নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেপার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন আগামীকাল ১৪ জুন, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বুধবার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বুধবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। বৃহস্পতিবার থেকে কোম্পানিগুলোর লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।