Logo

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

এক্সপ্রেস ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১২ জুন ২০২৩) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদায়ী অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৮৬ পয়সা

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৯৩ পয়সা। আগামী ২৮ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জুলাই।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬