Logo

দর বৃদ্ধির শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৩টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ২৬৩ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৮৪ টাকা ৬০। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২১ টাকা ৬০ পয়সা বা ৮.২১ শতাংশ বড়েছে। এতে করে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড ৫.৩০ শতাংশ, জিকিউ বলপেন ৫.২৫ শতাংশ, এ্যাপেক্স ফুডস ৪.৪২ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৪.১৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৫২ শতাংশ, স্টাইল ক্র‌্যাফট ৩.২২ শতাংশ, সমতা লেদার ৩.২২ শতাংশ, ফাইন ফুডস ২.৮১ শতাংশ এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ২.৬৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬