Logo

দর বৃদ্ধির কারণ জানে না ট্রাস্ট ইসলামী লাইফ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সম্প্রতি কোম্পানিটির লেনদেন শুরুর পর থেকেই শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গেল ১১ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

এদিকে বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গেল ১৪ মে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ১০ পয়সা। ১২ জুন কোম্পানিটির শেয়ার দর ৮২ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার দর ৭০ টাকা ৪০ পয়সা বা ৫৮১.৮১ শতাংশ বেড়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬