নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মূল্য সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। লেনদেন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৯৮১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে আগের দিন থেকে ৪৯ কোটি ১৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ১ হাজার ৩০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।
সোমবার ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১০২ পয়েন্ট কমেছে। সোমবার সিএসইতে ৩৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।