Logo

‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’-এ গ্লোবাল ইসলামী ব্যাংকের তৃতীয় স্থান অর্জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস্ (বিএবি) কর্তৃক আয়েজিত ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’-এ গ্লোবাল ইসলামী ব্যাংক তৃতীয় স্থান অর্জন করেছে।

শুক্রবার (৯ জুন ২০২৩) রাজধানীর আর্মি ষ্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ইসলামী ব্যাংকের টিম ম্যানেজার ও অধিনায়কের হাতে পুরস্কারের ৩০ লক্ষ টাকার চেক তুলে দেন। এসময় সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ, বিএবি-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও সিইওগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬