নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী ডিএসইতে টাকার অংকে লেনেদেনও কমেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে ১.৪০ শতাংশ লেনদেন কমেছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৫ হাজার ৪৪৪ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৫২১ কোটি ৬৪ লাখ ১০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৭ কোটি ৭ লাখ ৯০ হাজার ৭৯৬ টাকার বা ১.৪০ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান দশমিক ০৪ শতাংশ বা ২ দশমিক ৭১ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করছে। আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮ দশমিক ৪৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।
অপরদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.১৪ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ কমেছে। ডিএসইতে গেল সপ্তাহে ৪০২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১১৪টির। আর ২০৮টির দর অপরিবর্তিত ছিল।