Logo

অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করল এমারেল্ড অয়েল

এমারেল্ড অয়েল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৮ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানির সূত্রে তথ্য জানা গেছে।

২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, জুলাই ২০২২ থেকে জুলাই থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন কর-পরবর্তী মুনাফা করেছে ৫ কোটি ২০ লাখ টাকা। তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় বা (ইপিএস) দাঁড়িয়েছে ৫৮ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬