নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড রোববার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ১৩জুন, মঙ্গলবার কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের ১১ ও ১২ জুন স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ১৩ জুন, মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।