Logo

ব্লকে ৪ কোম্পানির ৬৩ কোটি টাকা লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ১০৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৭ লাখ ২৩ হাজার ৪৮৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৩ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে লেনদেন তালিকার র্শীষে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ১৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। কোম্পানিটি ৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে। আইপিডিসি ফিন্যান্স ৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো: আনোয়ার গ্যালভানাইজিং ১ কোটি ৫ লাখ, বিডি ফিন্যান্স ২ কোটি ৬৪ লাখ, ব্রাক ব্যাংক ৩ কোটি ৩৯ লাখ, গ্রামীণফোন ২ কোটি ৯৩ লাখ, জিএসপি ফিন্যান্স ১ কোটি ৪৬ লাখ, ওরিয়ন ফার্মা ১ কোটি ৪৪ লাখ, আরডি ফুড ১ কোটি ১৩ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ৪৮ লাখ, সোনালী পেপার ১ কোটি ৪৩ লাখ ও স্কয়ার ফার্মা ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬