Logo

দর পতনের শীর্ষে যারা

সূচকের পতন অব্যাহত
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৬ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৭টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মির আখতির হোসাইন লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬০ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৪ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ১০ শতাংশ কমেছে। এতে করে মির আখতির হোসাইন শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৯.৯৬ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৯.৬৯ শতাংশ, অগ্ণি সিস্টেমস ৯.১৪ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্স ৮.৬৫ শতাংশ, বেঙ্গল উইনস্বর ৮.৫৫ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্স ৮.৪৫ শতাংশ, লুব-রেফ বাংলাদেশ ৮.২৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্স ৮.১৭ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৭.৭৩ শতাংশ শেয়ার দর কমেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬