Logo

ব্লকে ৩ কোম্পানির বড় লেনদেন

ব্লক মার্কেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০৭টি কোম্পানির মোট ৭৫ কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১২ কোটি ৬৫ লাখ ৪৩ হাজার, দ্বিতীয় স্থানে গ্রামীণফোনের ৭ কোটি ৪ লাখ ৫৯ হাজার এবং তৃতীয় স্থানে ব্রিটিশ অ্যামেরিকার টোব্যাকোর ৫ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েলের ৫ কোটি ৪৯ লাখ, ই-জেনারেশনের ৪ কোটি ২ লাখ ৭ হাজার, বেক্সিমকো ফার্মার ৩ কোটি ৭০ লাখ ৫৫ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৬১ লাখ ২৮ হাজার, জেমিনি সি ফুডের ২ কোটি ৪৬ লাখ ২৬ হাজার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৩২ লাখ ১৮ হাজার এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬