Logo

দর বাড়ার কারণ জানে না ৩ কোম্পানি

সূচক বেড়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

তথ্য মতে, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

এদিকে বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২২ মে পপুলার লাইফের শেয়ার দর ছিল ৬৭ টাকা ৬০ পয়সা। ৪ জুন কোম্পানিটির শেয়ার দর ৯১ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়। একই সময়ে মেঘনা লাইফের শেয়ার গত ৩১ মে ৮৫ টাকা ৩০ পয়সা ছিল।

আর ৪ জুন ১০৩ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। এদিকে গত ১ মাসে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩৯ টাকা ৮০ পয়সা থেকে ৫৭ টাকা পরযন্ত বেড়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬