Logo

বোর্ড সভার তারিখ ঘোষণা করল ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৫ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা ১৪ জুন, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

একই সভায় কোম্পানিটির প্রথম প্রন্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। গেল বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬