Logo

ব্লকে ৪ কোম্পানির ১৯৬ কোটি টাকা লেনদেন

ব্লক মার্কেট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ৩০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৮৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৪৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯৬ কোটি ২৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে লেনদেন তালিকার র্শীষে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ১১১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ২২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো: আনোয়ার গ্যালভানাইজিং ১ কোটি ২৫ লাখ, বিকন ফার্মা ১ কোটি ৪৯ লাখ, বেক্সিমকো ১ কোটি, এমারেল্ড অয়েল ৪ কোটি ৯৯ লাখ, গ্রামীণফোন ২ কোটি ৫৯ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ১ কোটি ৪৭ লাখ, লুবরেফ বিডি ৩ কোটি ১ লাখ, মীর আখতার ১ কোটি ৭ লাখ, আরডি ফুড ১ কোটি ২৫ লাখ, সাইফ পাওয়ারটেক ৬ কোটি ৫০ লাখ, সী পার্ল বীচ ৭ কোটি ৬৩ লাখ ও ইউনিয়ন ইন্স্যুরেন্স ১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬