Logo

পর্ষদ সভা স্থগিত করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ৩০ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ৫ জুন, বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির পর্ষদ সভা থেকে প্রথমবারের মত শেয়ারহোল্ডারদের জন্য আসতে পারে লভ্যাংশের ঘোষণা।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬