Logo

লুবরেফ বিডি ইপিএস সংশোধন করেছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ৩০ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুবরেফ বিডির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংশোধন করা হয়েছে। কোম্পানিটি ২০২২-২৩ ও ২০২১-২২ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন সংশোধন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লুবরেফ বিডির তৃতীয় প্রান্তিকে (জুলাই,২০২২-মার্চ,২০২৩) ইপিএস ১ টাকা ৪২ পয়সার পরিবর্তে ১ টাকা ৫১ পয়সা হবে। সংশোধনের পর কোম্পানিটির ইপিএস ০.০৯ পয়সা বা ৬.৩৩ শতাংশ বেড়েছে।

অন্যদিকে (জুলাই,২০২১-মার্চ,২২) সমাপ্ত সময়ে কোম্পানিটির ইপিএস ১ টাকা ৪৬ পয়সার পরিবর্তে ১ টাকা ৪৫ পয়সা হবে। সংশোধনের পর কোম্পানিটির ইপিএস ০.১ পয়সা বা ০.৬৮ শতাংশ কমেছে।

কোম্পানিটি আরও জানায়, লুবরেফ বিডির আগে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে হিসাব ভুল ছিল।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬