Logo

লভ্যাংশ ঘোষণা করেছে এমারেল্ড অয়েল

এমারেল্ড অয়েল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৪ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ৩০ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের এমারেল্ড অয়েলে ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাধারণ শেয়ারহোল্ডারদেরকে ২ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে। গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের অর্থবছরের ইপিএস হয়েছিল ৫৮ পয়সা লোকসান হয়েছিল। ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১২ টাকা ৮৫ পয়সা।

আগামী ১২ জুলাই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।

কোম্পানিটি ৩০ জুন, ২০২০ ও ২১ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬