Logo

প্রায় ২ হাজার কোটি টাকার মূলধন ফিরেছে শেয়ারবাজারে

লেনদেন বহাল
ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

বাজেট ঘোষণার সপ্তাহে ইতিবাচক ধারায় দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে। এর ফলে লেনদেন, সূচক ও দাম কমার বিপরীতে অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। আর তাতে নতুন করে বিনিয়োগকারীরা প্রায় ২ হাজার কোটি টাকার মূলধন ফিরে পেয়েছে।

বাজেট ঘোষণার সপ্তাহে দেশের পুঁজিবাজারে মোট পাঁচ কর্মদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে তিন কর্মদিবস উত্থান আর দুই কর্মদিবস সূচক পতনের মাধ্য দিয়ে লেনদেন হয়েছে। বেশির ভাগ দিন সূচকের উত্থান হওয়ায় মে মাসের শেষ সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন ফিরেছে ১ হাজার ৭২১ কোটি টাকার বেশি।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

রোববার (২৮ মে, ২০২৩) সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৭২ হাজার ৫৫৯ কোটি ৯৬ লাখ ১ হাজার ৬৪৭ টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার (১ জুন, ২০২৩) লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৪ হাজার ২৮১ কোটি ২৬ লাখ ৪৪ হাজার ৪৮০ টাকা।

এর আগের সপ্তাহে মূলধন ফিরেছিল ১ হাজার ৯২২ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৩৯১ টাকা। দুই সপ্তাহে প্রায় ৪ হাজার কোটি টাকার মূলধন ফিরেছে বিনিয়োগকারীদের।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬