Logo

বাড়তে পারে জমি রেজিস্ট্রেশন খরচ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশে জমি রেজিস্ট্রেশনের খরচ বাড়তে পারে। অর্থমন্ত্রী তাঁর প্রস্তাবিত বাজেটে এ দুই এলাকাসহ জমি রেজিস্ট্রেশনে উৎসে কর বাড়ানোর প্রস্তাব করেছেন।

বর্তমান সরকারের অনুসৃত করা নীতি হচ্ছে কর ভিত্তি সম্প্রসারণের পাশাপাশি কর হার ক্রমাগত যৌক্তিকীকরণ করা। এ নীতির পরিপালন হিসেবে রাজস্ব আদায়ের নতুন ক্ষেত্র প্রস্তুত এবং ব্যবসায় সমতামূলক প্রতিযোগিতা আনার ক্ষেত্রে বাজেটে কিছু প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

এর মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাধীন এবং এর বহির্ভূত এলাকায় জমি রেজিস্ট্রেশনকালে যৌক্তিকভাবে উৎসে কর হার বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

সেই সঙ্গে কর প্রত্যর্পণ কমাতে স্টিল উৎপাদনের কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে উৎসে করহার যৌক্তিকীকরণ এবং স্থানীয় পর্যায়ে উৎপাদিত ৩৩ থেকে ৫০০ কেভি কেব্‌লের সরবরাহে উৎসে কর হার যৌক্তিকীকরণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬