Logo

ব্লকে ৩ কোম্পানির বড় চমক

ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৬ লাখ ৩০ হাজার ৩৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬০ কোটি ৮১ লাখটাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে লেনদেন তালিকার র্শীষে রয়েছেসী পার্ল বীচ। কোম্পানিটি ১০ কোটি ৩৫লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে।প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো: বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫ কোটি ৮৫ লাখ, বিএটিবিসি ১ কোটি ৫৪ লাখ, বেক্সিমকো ১ কোটি ১৮ লাখ, বিএসআরএম লিমিটেড ২ কোটি ২৩ লাখ, ডেসকো ১ কোটি ৪২ লাখ, পাওয়ার গ্রীড ২ কোটি ও স্কয়ার ফার্মা ২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬