নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৫টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮৫ টাকা ৩০পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯৩ টাকা ৮০। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বড়েছে। এতে করে মেঘনা লাইফ ইন্সুরেন্স শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: ট্রাস্ট মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড ৯.৯১ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৯.৭৮ শতাংশ, ওয়াইম্যাক্স ৯.৭৫ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স ৮.৯৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ ৮.৬৪ শতাংশ, বীচ হ্যাচারি ৮.৫৫ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ৮.৪৩ শতাংশ, রতনপুর স্টিল ৮.২৫ শতাংশ এবং প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ৭.৯১ শতাংশ শেয়ারদর বেড়েছে।