Logo

সূচকের উত্থানেও ডিএসইতে কমল লেনদেন

হাজার কোটি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৯৯৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে আগের দিন থেকে ২০০ কোটি ৮১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ১ হাজার ১৯৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০১ পয়েন্টে।

বৃহস্প্রতিবার ডিএসইতে ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টির।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬