নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ৫ জুন, বিকাল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। উল্লেখ্য গেল বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ১৩ পয়সা।