Logo

বার্জার পেইন্টস ডিভিডেন্ড ঘোষণা

বার্জার পেইন্টস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১ জুন, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে ৪০০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ প্রতিটি শেয়ারের জন্য বিনিয়োগকারীরা ৪০ টাকা করে ডিভিডেন্ড পাবেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৩১ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডর বৈঠকে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা। আগের অর্থবছরের সমন্বিত ইপিএস হয়েছিল ৬২ টাকা ৬৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭৯ টাকা ৭৮ পয়সা। আগামী ২২ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬