Logo

ব্লকে ৩ কোম্পানির ৪৭ কোটি টাকা লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮১ লাখ ৮৬ হাজার ৬৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ৯২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
স্কয়ার ফার্মা ৪ কোটি ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রামীণফোন ৪ কোটি ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো: আলিফ ইন্ডাস্ট্রিজ ২ কোটি ১০ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ১ কোটি ৪ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ৩ কোটি ৮৬ লাখ, বিডি ফিন্যান্স ২ কোটি ৯৫ লাখ, বেক্সিমকো ফার্মা ১ কোটি ৬১ লাখ, ম্যারিকো ২ কোটি ৬ লাখ, নাভানা ফার্মা ১ কোটি, ন্যাশনাল পলিমার ১ কোটি ১৯ লাখ, পাওয়ার গ্রীড ২ কোটি ১ লাখ, রেনেটা ১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬