Logo

গত বছরের তুলনায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে প্রায় পাঁচগুণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচগুণ বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত বছরের তুলনায় এ বছর রোগীর সংখ্যা পাঁচগুণ বেশি জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে এবং আশেপাশের দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে আমাদের অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত ১ হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী পেয়েছি। এ সময়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আমরা যদি গত বছরের তুলনা করি এ বছর রোগীর সংখ্যা প্রায় পাঁচগুণ বেশি। অর্থাৎ অনেক রোগী বৃদ্ধি পেয়েছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের হাসপাতালের পরিচালকদের সঙ্গে ডিজির (স্বাস্থ্য অধিদপ্তর) বৈঠক হয়েছে, হাসপাতালে যাতে প্রস্তুতি থাকে। আমাদের ডাক্তার-নার্সদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যে ডেঙ্গু সার্ভে, সেটি চলমান আছে। রিপোর্ট দুই সিটি কর্পোরেশনকে দিয়েছি।

মন্ত্রী বলেন, ‘হাসপাতালে যেহেতু রোগী বাড়ছে সেহেতু এ বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। হাসপাতালে আলাদা ওয়ার্ড এবং আলাদা কর্নার তৈরি করা হয়েছে ডেঙ্গু রোগীদের জন্য। বছর খানেকের মধ্যে আমরা আড়াইহাজার ডাক্তার এবং নার্সকে ট্রেনিং দিয়েছি।’

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬