Logo

দর বাড়ার র্শীষে যারা

দর বাড়ার শীর্ষে
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৭২টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৫৪ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫৯ টাকা ৪০। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বড়েছে। এতে করে প্যারামাউন্ট ইন্সুরেন্স শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মেঘনা ইন্সুরেন্স ৯.৯৫ শতাংশ, সিএপিএম আইবিবি ইসলামীক মিউচুয়াল ফান্ড ৯.৯২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয় ৯.৯০ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ৯.৭০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৯.৪৫ শতাংশ, সিএপিএম আইবিবি ইসলামীক মিউচুয়াল ফান্ড ০১ এর ৯.০৯ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি ৮.৭৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজ ৭.০৬ শতাংশ এবং দেশবন্ধু পলিমার লিমিটেড ৬.৯৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬