Logo

আল-মদিনা ফার্মার লেনদেন শুরু

আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মের ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত নতুন কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের লেনদেন সোমবার (২৯ মে) থেকে শুরু করেছে। এদিন কোম্পানিটির শেয়ারটি ১১ টাকায় লেনদেন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসইতে আল-মদিনা ফার্মার ট্রেডিং কোড হবে “AMPL”। সোমবার ডিএসইতে কোম্পানিটির শেয়ার ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত একবার হাত বদল হয়ে মাত্র ২০০০টি শেয়ার লেনদেন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে কোম্পানির শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৬ মে স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে প্রো-রাটা ভিত্তিতে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে মদিনা ফার্মাসিউটিক্যালস’র শেয়ার বরাদ্দ সম্পন্ন হয়। তার আগে কোম্পানির গত ৭ মে থেকে ১১ মে পর্যন্ত কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের আবেদন সম্পন্ন করা হয়।

কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫৪তম কমিশন সভায় কোম্পানির কিউআইও প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ কোটি টাকা কিউআইও অনুমোদন দেওয়া হয়েছে।

কোম্পানিটির ১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩০ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৬৫ টাকা। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। বিএসইসির শর্ত মতে, লেনদেন শুরুর পর থেকে তিন বছর কোম্পানিটি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬