Logo

রাইট আবেদন বাতিল এইচ.আর টেক্সটাইলের

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ.আর টেক্সটাইলের রাইট শেয়ার ইস্যুর আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ১:১ অনুপাতে ২০ টাকা মূল্যে রাইট ইস্যুর জন্য আবেদন করেছিল। গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিনিযোগকারীরা রাইট ইস্যুর সম্মতি জানিয়েছিল।

এরপর এইচ.আর টেক্সটাইল রাইট শেয়ার ইস্যুর অনুমোদনের জন্য বিএইসির কাছে আবেদন করেছিল। কিন্তু বিএসইসি কোম্পানিটির রাইট আবেদন বাতিল করে দিয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬