নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড আগামীকাল ৩০মে, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পনিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৩১ মে, বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ জুন, বৃহস্পতিবার। আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে।