নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রীণ সুকুক আল ইস্তানার ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। বন্ডটির ট্রাস্টি সভা আগামী ১ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বন্ডটির ট্রাস্টি সভায় দ্বিতীয় বছরের প্রথম অর্ধবার্ষিকী মুনাফা প্রকাশ করবে। বন্ডটির মুনাফা সংক্রন্ত রেকর্ড ডেট আগামী ২২ জুন নির্ধারণ করা হয়েছে। গেল প্রান্তিকে বন্ডটি ৫.৮০ শতাংশ মুনাফা ঘোষণা করেছে।