Logo

আইপিএলের পর্দা নামছে আজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ায় লিগের (আইপিএল)। রোববার (২৮ মে) স্থানীয় সময় রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হবে।

ফাইনালে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি এবং গুজরাট টাইটান্সের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। গত আসরে প্রথমবারের মতো অংশ নেয় গুজরাট টাইটান্স। প্রথমবার অংশ নিয়ে এই ভেন্যুতেই রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি। গুজরাট আজ সেই একই ভেন্যুতে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে।

২০০৮ সালে বসে আইপিএলের প্রথম আসর। সেই আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪ কোটি ৮০ লাখ রুপির পুরস্কার। রানার্স-আপ দল পেয়েছিল ২ কোটি ৪০ লাখ রুপি। সময়ের সঙ্গে বৃদ্ধি পেয়েছে প্রাইজমানি। গত আসরের চ্যাম্পিয়ন হয়ে গুজরাট পেয়েছিল ২০ কোটি রুপি। রানার্স-আপ রাজস্থান রয়্যালস পেয়েছিল ১৩ কোটি রুপি। এবারও একই পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দল।

তবে এবার প্লে-অফে ওঠা বাকি দু’দলের জন্যও থাকছে আর্থিক পুরষ্কার। তৃতীয়স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি রুপি। চতুর্থস্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস পাবে ৬ কোটি ৫০ লাখ রুপি। বাকি দলগুলোর জন্য থাকছে না কোন আর্থিক পুরষ্কার।

দলগত পুরষ্কার শেষে থাকছে ব্যক্তিগত পুরষ্কার। আইপিলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার কমলা টুপির সঙ্গে পাবেন ১৫ লাখ রুপি পুরস্কার। সর্বোচ্চ উইকেট শিকারি বেগুনি টুপির সঙ্গে পাবেন ১৫ লাখ রুপি পুরস্কার। তবে সবচেয়ে বেশি আর্থিক পুরষ্কার পাবেন উদীয়মান ক্রিকেটার। টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটার পাবেন ২০ লাখ রুপি।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬