Logo

ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৭ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের বাহুবলে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। শুক্রবার (২৬ মে) রাত দেড়টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ১৫ যাত্রী নিয়ে সিলেটে হযরত শাহ জালালের (র.) মাজারের উদ্দেশ্যে যাত্রা করে পিকআপটি। পথে বাহুবল উপজেলার মৌচাক এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন নারী মারা যান।

এসময় একই এলাকার বিল্লাল মিয়া, আমেনা খাতুন, জুনাইদ মিয়া, সুহেল মিয়া, মুক্তা আক্তার ও আরমানসহ ১২ জন আহত হন। তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬