Logo

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রে মানুষের ঢল

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট শুরু হয়েছে সকাল ৮টা থেকে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে ভোট শুরুর আগেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য্য নিয়ে ভোট দিচ্ছেন তারা।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরের ঝাঝড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ডেগেরচালা আলিম মাদরাসা কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা যায়।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিয়েছে পাঁচটি দল। তিন স্বতন্ত্র প্রার্থীসহ ভোটের মাঠে রয়েছেন আট মেয়র প্রার্থী। বিএনপিসহ তাদের সমর্থনকারীরা ভোট বর্জন করেছেন।

মেয়র পদে আটজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬