নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল লিমিটেডের বোর্ড সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা ২৯ মে, বিকাল ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। গেল বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৩৭ পয়সা।