Logo

চলতি বছরে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

নতুন দুই কোম্পা‌নি
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চতুর্থ কর্মদিবসে মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে লেনদেন ১১’শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। যা চলতি বছরে মধ্যে সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৮ নভেম্বর ডিএসইতে ১ হাজার ৪৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বুধবার ডিএসইতে আগের দিন থেকে ১৮৯ কোটি ৬৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৯২০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯১টির। অন্যদিকে বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ১৩ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬