Logo

ডিপিডিসি থেকে এনওএ পেয়েছে বিবিএস কেবলস

বিবিএস ক্যাবলস
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিবিএস কেবলস ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড থেকে “নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড” (এনওএ) পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি ডিপিডিসি প্রকিউরমেন্ট বিভাগের অধীনে ১১ কেভি ৩ কোটি ৩০০ এসকিউ-এমএম এক্সএলপিই কপার ক্যাবল সরবরাহ করবে। বিবিএস ক্যাবলস ডিপিডিসিতে মোট ১০৬ কোটি ১৯ লাখ ৩৯০ টাকার তার সরবরাহ করবে। চুক্তি অনুযায়ী বিবিএস কেবলসের আগামী ২৮ দিনের মধ্যে এনওএ কারযকর হবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬