Logo

সৌদিতে পৌঁছেছেন ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী

হজের ফিরতি ফ্লাইট
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মঙ্গলবার (২৩ মে) পর্যন্ত ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এতে জানানো হয়, হজযাত্রার প্রথম দিন রোববার ভোর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৯৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৪৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৪৭৮ জন সৌদি আরব পৌঁছেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। মোট ১৬০টি ডেডিকেটেড প্রি-হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে। সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬