Logo

ডিভিডেন্ড ঘোষণা করেছে গ্লোবাল ইন্স্যুরেন্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ২৩ মে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচিত বছরে কোম্পানিটির কনসুলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৩ পয়সা। গেল বছর একই সময় কোম্পানিটি আয় করেছিল ১ টাকা ৬২ পয়সা। ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ৮০ পয়সা।

আগামী ৫ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬