Logo

৮ মামলায় জামিন পেয়েছেন ইমরান খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৫ অক্টোবর, ২০২৬

আরও ৮ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ইসলামাবাদের একটি সন্ত্রাসবাদবিরোধী আদালত তার এই জামিন মঞ্জুর করেছে। আদালত প্রাঙ্গণে ভাঙচুর এবং সহিংসতা চালানোর অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়েছিল।

মঙ্গলবার পিটিআই প্রধানের আবেদনের শুনানি শেষে আদালত আগামী ৮ জুন পর্যন্ত ইমরান খানের জামিন মঞ্জুর করেন।

এর মামলাগুলোতে গ্রেফতারের আশঙ্কা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার টুইটারে ইমরান বলেন, আমি জনতাকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি, কারণ যদি আপনারা সহিংস হয়ে ওঠেন, তারা আবার কঠোর ব্যবস্থা নেওয়ার আরও একটি সুযোগ পেয়ে যাবে। আমাদের সবসময় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ইমরান খানকে গ্রেফতার নিয়ে উত্তাল হয়ে উঠে পাকিস্তানের রাজনীতি। পরে সুপ্রিমকোর্টের নির্দেশে তাকে মুক্তি দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬