Logo

ব্লকে ৩ কোম্পানির ৩১ কোটি টাকা লেনদেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তৃতীয় কর্মদিবসে ব্লক মার্কেটে মোট ৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৪ লাখ ৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ১১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে লেনদেন তালিকার র্শীষে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটি ৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি ৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে। স্কয়ার ফার্মা ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো: ব্রাক ব্যাংক ১ কোটি ৩৯ লাখ, ঢাকা ইন্স্যুরেন্স ১ কোটি ২০ লাখ, এমারেল্ড অয়েল ১ কোটি ২৪ লাখ, জেমিনি সী ২ কোটি ৯ লাখ, লুবরেফ বিডি ১ কোটি ৫ লাখ, সোনালী পেপার ১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬