Logo

ব্লক মার্কেটে ৭০টি কোম্পানির লেনদেন

ব্লকে তিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ৩০ অক্টোবর, ২০২৬

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৭০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৯ লাখ ৮৩ হাজার ৫০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েল লিমিটেডের। কোম্পানিটি ৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া জেমিনি সী ২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। লুবরেফ বিডি ২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬