Logo

৭ কোম্পানি হল্টেড

holted
ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮ মে, ২০২৩
প্রিন্ট তারিখ: ৩০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেষ কর্মদিবসে লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে ৭ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, নাভানা সিএনজি, লিগ্যাসি ফুটওয়্যার, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড।

তথ্য মতে, আজ বেলা ১২টা ২২ মিনিট পর্যন্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স স্ক্রিনে ৩৬ লাখ ৩১ হাজার ৩২৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে বিজিআইসির স্ক্রিনে ৮৪ হাজার ৭৯৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। একই সময়ে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, নাভানা সিএনজি, লিগ্যাসি ফুটওয়্যার, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই

সম্পাদক ও প্রকাশক: মো: শাহাদাত হোসেন
অফিস: ই- ১৭/৪, পল্টন চায়না টাউন, পল্টন ঢাকা- ১০০০
ফোন: +৮৮০১৭১০-২১০৬৫৭ | ই-মেইল: [email protected]
অনলাইন সংস্করণ: www.deshshamachar.com | © ২০২৬